দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে বাংলাদেশের ইতিহাসে ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার রাতে জাতীয় যুবশক্তির কার্যালয়ে এনসিপি নেতা সারজিস আলমের মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনাকে একজন দাগী আসামি হিসেবে ভারতকে ফেরত দিতে হবে। তিনি দাবি করেন, তাকে ফেরত না দেওয়া পর্যন্ত দুই দেশের সম্পর্ক সমতার ভিত্তিতে দাঁড়াতে পারবে না। তিনি আরও বলেন, সরকারের নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ওই সফরে কী আলোচনা হয়েছে, তা স্পষ্ট করতে হবে।
এমএস/