দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা-১৭ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। এসময় আরাফাতের সঙ্গে তার স্ত্রীও ছিলেন।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে গণভবনে গিয়ে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়।
এর আগে সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট হয়। এতে বড় ব্যবধানে বিজয়ী হন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।
নৌকা প্রতীকে তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পান ৫ হাজার ৬০৯ ভোট।