• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

গণভোটের রায় যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক
  ১৫ নভেম্বর ২০২৫, ২১:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গণভোটের রায় যারা মানবে না, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে তরুণ কৃষি উদ্যোক্তা বিষয়ক সেমিনারে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

আখতার বলেন, ইদানীং একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের বিরুদ্ধের অবস্থান নিয়েছেন। তারা আগেও গণভোটের বিরুদ্ধে ক্যাম্পেইন করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। গণভোটের রায় যারা মানবেন না, তারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করেছে। তাদেরকেও জনগণ প্রত্যাখ্যান করবে।’

সংস্কার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘জুলাই সনদের ব্যাপারে অনেক দল ধোঁয়াশা তৈরি করেছে, তা আমরা সন্দেহের দৃষ্টিতে দেখি। সংস্কার প্রক্রিয়া ‘সরকারের মর্জি মতন’ ভাগ হওয়ায় জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে।’

আখতার হোসেন কৃষকদের অধিকারের বিষয়টি তুলে ধরে বলেন, ‘কিছু রাজনৈতিক দল গণভোটের আড়ালে কৃষকের অধিকারকে গৌণ করে তুলে ধরছে। গণভোট এবং কৃষকদের অধিকার দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। সংস্কার এবং কৃষকদের অধিকার আলাদা কিছু নয় বরং একই সূত্রে গাঁথা।’

আখতার হোসেন অভিযোগ করে বলেন, ‘আওয়ামী বয়ানে উন্নয়নের বাংলাদেশে এতদিন কৃষকরা ঠকেছে এবং ঋণের জালে আটকা পড়েছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা দেশের টাকা বাইরে পাচার করেছেন। আমরা প্রত্যাশা করি, কৃষিকে বাঁচিয়ে রাখার মাধ্যমে পলিসি-নির্ভর বাংলাদেশ তৈরি হবে।’

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে এনসিপির এ সদস্যসচিব বলেন, ‘৫ আগস্টের পরও এমন সহিংসতা-মারামারি আমাদের হতাশ করেছে।’

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘দেশে আবাদি জায়গা খালি রাখা যাবে না, সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে সেখানে অবশ্যই চাষাবাদ করতে হবে।

দেশে সার সংকটের জন্য চোরাচালানকে দায়ী করে তিনি বলেন, বাংলাদেশের সার মিয়ানমারে চোরাচালান হচ্ছে, ফলে দেশে সারের সংকট তৈরি হয়েছে। ঘরে চোর থাকলে বিদেশের চোরের আর দরকার পড়ে না।’

দেশব্যাপী দখলদারিত্ব ও দুর্নীতির ভয়াবহ চিত্র তুলে ধরে হান্নান মাসউদ বলেন, প্রভাবশালী দখলদারদের কারণে খাল ও নদী উদ্ধার করা কঠিন: ‘হাসিনা পালানোর জন্য নয় বরং খাল-নদী উদ্ধার করতে গেলে দেশে নিশ্চিত গৃহযুদ্ধ হবে। কারণ, এলাকার প্রভাবশালীরা এসব খাল দখল করে রাখে।’

গত ৫০ বছরে গঠিত কমিশনগুলোকে ‘দেশকে পিছিয়ে রাখার জন্য’ দায়ী করে বলেন তিনি বলেন, ‘দুর্নীতিতে কমিশনগুলো নষ্ট হয়ে গেছে, ফলে এতদিন দেশে কৃষিবিপ্লব সম্ভব হয়নি। এতদিন যুক্তরাষ্ট্রকেন্দ্রিক অর্থনীতি তৈরি হয়েছিল, তা পরিবর্তন করতেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে আনা হয়েছিল। তবে এস্টাবলিশমেন্টের চাপে প্রফেসর ইউনূসও আত্মসমর্পণ করেছেন। পুরোনো আমলেই আমাদের ফেলে রেখে এখন লড়াই করতে বলছেন।’

অনুষ্ঠানে দেশের সাংবিধানিক সংকট এবং রাজনীতির মান নিয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, সাংবিধানিক সংকট তৈরি হয়, কারণ এ দেশের সামাজিক আইনি ভিত্তি তৈরি হয়েছে ব্রিটিশদের দ্বারা।

আরও পড়ুন

আগামীর ছাত্ররাজনীতিতে ভাইয়ের পলিটিকস থাকবে না : শিবির সভাপতি 

তিনি ছাত্র ও জাতীয় রাজনীতির বিশাল ফারাক তুলে ধরে বলেন, ‘ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতির মধ্যে আকাশপাতাল তফাত আমরা টের পেয়েছি। জাতীয় রাজনীতি সব গুন্ডা, চাঁদাবাজদের দখলে।

কৃষিকে মূল ধারায় নিয়ে আসার ওপর জোর দিয়ে সামান্তা বলেন, ‘কৃষিকে আলাদা খাত হিসেবে বিবেচনা না করে মূল ধারায় নিয়ে আসতে হবে। এনসিপি চায় একজন কৃষক যেন সংসদে যেতে পারে। নিজের অধিকারের কথা নিজেই বলতে পারে। কৃষিকে আধিপত্য থেকে মুক্ত করতে পারলেই কৃষিবিপ্লব হবে।’

কে

  • গণভোট
এ সম্পর্কিত আরও খবর
ঈদের নামাজ শেষে গণভোট নিয়ে যা বললেন জামায়াত আমির
ঈদের নামাজ শেষে গণভোট নিয়ে যা বললেন জামায়াত আমির
গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বগুড়া ও শেরপুরের নির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব
বগুড়া ও শেরপুরের নির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিব
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল
জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।