দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনঃব্যক্ত করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট এবং দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
/অ