দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েম ঘোষণা দিয়েছেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে তারা মাঠে থাকবে।
আজ (বুধবার, ১২ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে সাদিক কায়েম বলেন, ‘আজ ও আগামীকাল ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে অবস্থান রাখা হবে। আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত অনুষ্ঠিত হবে, রাত ৯টায় বিক্ষোভ মিছিলের মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে। এছাড়া দুই দিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান থাকবে।’
তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান।
এমএস/