দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ১৬ মাস পর ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
ওই বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে জোটের প্রতিটি শরিক দলের দুজন করে শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কেরা বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।
১৪ দলীয় জোট সূত্রে জানা যায়, আগামী নির্বাচন, বিরোধী দলের আন্দোলনসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জোটের নেতাদের সঙ্গে আলোচনা করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বছরের ১৫ মার্চ জোটের শরিকদের নিয়ে সর্বশেষ বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।