দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকটি বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।
ইসির এই কর্মকর্তা জানান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ২৭টি দল এবং স্বতন্ত্র মিলে ১ হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচার চালাচ্ছেন। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকে।
টি