দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে বিএনপি'র ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশের সময় তার নাম ঘোষণা করেন।
ফরিদপুর-৩ আসন একসময় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। দলটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের এই পরীক্ষিত নেতার ওপর আস্থা রেখেছে আসনটি পুনরুদ্ধারের লড়াইয়ে।
চৌধুরী নায়াব ইউসুফ নিজেও দলের গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত। তিনি বর্তমানে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত এক দশকেরও বেশি সময়ে রাজপথের আন্দোলন ও সংগঠনের কাজে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, তার স্বচ্ছ ভাবমূর্তি এবং দলের প্রতি আনুগত্যই মনোনয়নের প্রধান কারণ।
নায়াব ইউসুফ ফরিদপুরের মর্যাদাশীল রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা, মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে ফরিদপুর-৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপি সরকারের সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরবর্তীতে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।
নায়াব ইউসুফের দাদা, মরহুম চৌধুরী ইউসুফ আলী (মোহন মিয়া), ছিলেন এই অঞ্চলের প্রখ্যাত নেতা ও সমাজসেবক। প্রায় দুই শতাব্দী ধরে এই পরিবার ফরিদপুর অঞ্চলের রাজনীতি ও সমাজসেবার সঙ্গে জড়িত।
স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নায়াব ইউসুফের মনোনয়নকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন। তারা মনে করছেন, পরিবারের ঐতিহ্য এবং নায়াব ইউসুফের নিজস্ব সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে ফরিদপুর-৩ আসন পুনরুদ্ধার সম্ভব হবে।
এমএস/