দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে নিজ বাসার ছাদ থেকে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে তাকে হত্যা করা হয়।
নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ পড়ে রাজ্জাক প্রতিদিনের মতো ছাদে হাঁটতে যান। সকাল ৯টার দিকে তাকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে ছাদে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’
এমএস/