দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের সাবেক এমপি কনিকা বিশ্বাস ডলি ভারতে মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
বুধবার (২৯ অক্টোবর) ভারতের কলকাতার সল্টলেক অঞ্চলের মণিপাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কনিকা বিশ্বাস।
জানা যায়, কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হূদয়পুরে বসবাস করতেন তিনি।
বৃহস্পতিবার কনিকা বিশ্বাসের আত্মীয়, চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানিয়েছেন, ‘গতকাল তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার মৃত্যু একটা যুগের অবসান হলো।’
গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে কনিকা বিশ্বাসের জন্ম। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত এমপি ছিলেন তিনি।
কনিকা বিশ্বাসের ভাতিজা হাইকোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস জানান, বঙ্গবন্ধুর মৃত্যুর পর ১৯৭৫ সালে তিনি দেশত্যাগ করেন।
উল্লেখ্য, কনিকা বিশ্বাস ডলি ছয় দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সব রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৮৫ সালে তার স্বামী বীরেন রাজ বিশ্বাস মারা যান।
আরএ