দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে। এ প্রেক্ষাপটে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির এক প্রতিনিধিদল।
মঙ্গলবার বিকেল ৪টা ৩০ মিনিটে সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল ৪টা ২৮ মিনিটে সচিবালয়ে পৌঁছান।
যদিও বৈঠকের আলোচ্যসূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, সূত্র জানিয়েছে— তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত আইনি প্রস্তুতি ও সম্ভাব্য জটিলতা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
বিএনপি সূত্রে জানা গেছে, ওমরাহ পালনের উদ্দেশ্যে আগামী ২০ নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন তারেক রহমান। সেখানে ওমরাহ শেষ করে তিনি লন্ডনে ফিরে যাবেন। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফেরার পরিকল্পনাও রয়েছে তার।
জে আই