দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নবীনগর পৌরসদরের পদ্মপাড়ায় তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিটঘর ও শিবপুর ইউনিয়নে দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে মফিজুর রহমান মুকুলের ওপর হামলা চালানো হয়। বাড়ির কাছাকাছি পৌঁছালে পেছন থেকে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, মুকুলের পিঠ ও শরীরের নিচের অংশে তিনটি গুলি লেগেছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর বিএনপির নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এমএস/