দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ বলেছেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক আচরণ এখন অনেকটা সাবেক সামরিক শাসক এইচ এম এরশাদের সময়কার মতো হয়ে গেছে।
তিনি জানান, জুলাইয়ে স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত ও অনুষ্ঠানদিনের সকাল পর্যন্ত জামায়াত জানিয়েছিল তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবে, তবে স্বাক্ষর করবে না। তাদের দাবি ছিল, ‘পিআর ছাড়া’ কোনো স্বাক্ষর দেওয়া হবে না।
হান্নান মাসউদ বলেন, ‘এ ধরনের অবস্থান অতীতে এরশাদকেও নিতে দেখা গেছে। ২০১৪ সালে তিনি সকালে বলতেন নির্বাচনে যাবেন, দুপুরে বলতেন যাবেন না, আবার রাতে বলতেন যাবেন। জামায়াতের বর্তমান অবস্থানও ঠিক সেই রকম—কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই।’
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি জামায়াতের ওপর ভরসা রাখেনি। কারণ তাদের দাবির সঙ্গে এনসিপির দাবির কোনো মিল ছিল না, শুধু আইনি ভিত্তির বিষয়টি ছাড়া।
তিনি আরও বলেন, ‘জামায়াত ১০৬ ধারা অনুযায়ী জনগণের অভিপ্রায়ে রাষ্ট্রপ্রধানের কাছ থেকে নির্দেশ চাইছে। কিন্তু আমরা চুপ্পুদের (অন্তর্র্বর্তী সরকারের উপদেষ্টাদের) বিরুদ্ধে আন্দোলন করেছি। জুলাই আন্দোলনও সেই অন্যায়ের বিরুদ্ধেই হয়েছিল। তাই সেই আদেশের মাধ্যমে গণভোটে যাওয়া সম্ভব নয়, আমরা তা মেনে নিতে পারি না।’
হান্নান মাসউদ বলেন, বিএনপির পক্ষ থেকে সরকারের ক্ষমতায় থাকার বিষয়ে আগের দিন কিছু নোট বা নির্দেশনা এলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে জামায়াতের বর্তমান পদক্ষেপের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। তিনি বলেন, জামায়াতের রাজনৈতিক পদক্ষেপে স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।
এমএস/