দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি ডা. তাহেরের পূর্বনির্ধারিত চিকিৎসা রুটিনের অংশ। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরীক্ষা করাচ্ছেন ও চিকিৎসা নির্দেশনা মেনে চলছেন।
দলের নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে ডা. তাহের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে ভালো আছি। আমার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
এদিকে, জামায়াতের কেন্দ্রীয় দফতর থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি শিগগিরই হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন এবং আগের মতোই দলীয় দায়িত্ব পালন শুরু করবেন।
এমএস/স