দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন আওয়ামী লীগ ভেবেছিল, যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে, ততদিনে কাউকে ক্ষমতায় আসতে দেবে না। ৫ আগস্ট ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, বাংলাদেশ বিজয়ী হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বরগুনা টাউন হল ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক পরওয়ার বলেন,বাংলাদেশ মানুষ আওয়ামী লীগ সরকারের মতো নিষ্ঠুর শাসককে আর রাজনীতিতে সুযোগ দিতে পারে না। আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কোনো সম্পর্ক নেই। তাদের রাজনীতি করার অধিকার নেই।
নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়ার আহ্বান জানান জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, আমরা ৫/৬ মাস অপেক্ষা করতে রাজি আছি।
জামায়তে ইসলামী ভোট কাটতে পারবে না। তাদের টাকাও নাই, মাস্তানও নেই। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে।
এফএইচ/