দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কানাডা পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানে ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
আমির খসরু বলেন, ‘আমেরিকার মতো কানাডাও বাংলাদেশের পরিস্থিতি, আগামী নির্বাচন সার্বিক বিষয়ে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।’
দুপুর ১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত ছিলেন।