দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সিনিয়র যুগ্ম মহ্সচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সরকারের কিছু মানুষের যোগসাজশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদ্দেশ্যমূলকভাবে একচেটিয়া ফলাফল করতে চেয়েছে। এদিকে জাকসুর ব্যালটপেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো হলো।
তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছে। জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে গভীর নীলনকশার শঙ্কা প্রকাশ করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে যে শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক। সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন রুহুল কবির রিজভী।
/অ