• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি
জাকসুর নবনির্বাচিত ভিপি

জাবিতে দলীয় লেজুড়বৃত্তির রাজনৈতিক চর্চা বন্ধ করব

নিজস্ব প্রতিবেদক
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২২:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে সকল প্রকার দলীয় লেজুড়বৃত্তি ভিত্তিক রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হওয়া জাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ প্রতিশ্রুতি দেন।

আব্দুর রশিদ জিতু বলেন, আমরা দেখেছি যে দলীয় লেজুড়বৃত্তি কেন্দ্রিক রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের যেভাবে কাজ করা দরকার, আমরা সেভাবেই কাজ করে যাব ইনশাআল্লাহ।

নবনির্বাচিত ভিপি বলেন, আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিল, যৌক্তিক অধিকার ছিল তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের সে অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম। এখন আমি মনে করি জাকসুর অফিসিয়াল ফলাফল ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই অধিকার ফিরে পেয়েছি। জাকসুর নেতা বা ভিপি হওয়ার ইচ্ছা আমাদের ছিল না। আমাদের ইচ্ছা ছিল শিক্ষার্থীরা ৩৩ বছর যে অধিকার থেকে বঞ্চিত ছিল সে অধিকারটা ফিরিয়ে দেওয়া।

আব্দুর রশিদ জিতু বলেন, জাকসু বাস্তবায়নের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করে এসেছিলাম। ২০১৩ সালে একবার জাকসু হওয়ার কথা ছিল। কিন্তু তাখনকার সরকার তা বাস্তবায়ন হতে দেয়নি। ২০১৯ সালে যখন ডাকসু হয় তখনও জাকসু নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন সরকার তা হতে দেয়নি।

নির্বাচন পরবর্তী পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, অনেক প্যানেল থেকে এখানে নির্বাচিত হয়েছে। ইসলামী ছাত্রশিবির থেকে ২৫টি পদের মধ্যে সর্বোচ্চ পদে জয়ী হয়েছে। আমার প্রথম কাজ থাকবে যারা নির্বাচিত হয়েছে সবাইকে নিয়ে দল-মত নির্বিশেষে একটি ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু ৩৩৩৪ ভোট পেয়ে ভিপি পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফ উল্লাহ পেয়েছেন ২৩৯২ ভোট। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আরিফুজ্জামান উজ্জ্বল পেয়েছেন ১২১১ ভোট। আর ছাত্রদলের মো. শেখ সাদি হাসান পেয়েছেন ৬৪৮ ভোট।

আরও পড়ুন

মনুষ্যত্ব অর্জন, পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার: তারেক রহমান

জাকসুর ফল ঘোষণার পর যা বললেন ছাত্রশিবির সভাপতি

সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মো. মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১২৩৮ ভোট। ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী পেয়েছেন ৯৪১ ভোট।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম, সদস্য লুৎফুল এলাহীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কে

  • ভিপি
এ সম্পর্কিত আরও খবর
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন ডাকসুর আলোচিত ভিপি প্রার্থী শামীম
শিবিরের সেই সাহসী সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে জানালেন ডাকসু ভিপি
শিবিরের সেই সাহসী সিয়ামের ওপর হামলা, মধ্যরাতে জানালেন ডাকসু ভিপি
প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ: ভোট দিয়ে বললেন ভিপি নূর
প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ: ভোট দিয়ে বললেন ভিপি নূর
এবার এক বিশ্ববিদ্যালয় ভিপির ছাত্রদলে যোগদান
এবার এক বিশ্ববিদ্যালয় ভিপির ছাত্রদলে যোগদান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।