দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ফল ঘোষণা করা হয়।
ফলাফলে ভিপি পদে আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল); জিএস পদে মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল) এবং এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল) বিজয়ী হয়েছেন।
এ ফল প্রকাশের পর শুকরিয়া আদায় করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ছাত্রশিবির সভাপতি।
পোস্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ অতি মহান।
ঢাবির মত জাবিতেও শিক্ষার্থীরাই বিজয়ী হলেন।
যে ক্যাম্পাসে ছাত্রশিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য। এই বিজয় মহান রবের একান্ত অনুগ্রহ। আমরা সারাদেশের কোথাও কোনো আনন্দ মিছিল করবো না। শুধু মহান রবের নিকট সিজদার মাধ্যমে শুকরিয়া আদায় করবো।
কারও প্রতি আমাদের কোনো অনুযোগ ও বিদ্বেষ নেই। আমরা নিজেদের ও সকল ভ্রাতৃপ্রতিম সংগঠনের ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাই। গর্ব ও অহংকার হোক আমাদের পায়ের ধুলো। উদারতা ও বিনয় হবে আমাদের ব্যবহারের অলংকার।
গৌরবোজ্জ্বল ঐতিহাসিক যাত্রা ও নানান ঐতিহ্যের প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক সম্প্রীতির অনন্য উপমা। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হয়ে উঠুক সবার বাংলাদেশ।’
কে