• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

ডাকসু নির্বাচন: ভোট দিয়ে যা বলছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিকেন্দ্রে ভোট দিচ্ছেন। দিনের শুরুতেই ভোট দিতে আসা শিক্ষার্থীদের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সকাল ভোট দিতে আসা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মো. সোয়াইব হোসেন বলেন, ‘সকাল থেকেই হলে উৎসবমুখর পরিবেশ, দলে দলে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিতে এসেছে।

তিনি বলেন, হল থেকে নির্দিষ্ট বাস ঠিক করে রাখায় এক সঙ্গে অনেকেই একই বাসে এসেছি। ক্যাম্পাসে বিগত ৫ বছরের অভিজ্ঞতায় এমন উৎসবমুখর পরিবেশ দেখিনি। সারা ক্যাম্পাসের উৎসবমুখর পরিবেশ দেখে আমি খুবই আনন্দিত।

সলিমুল্লাহ মুসলিম হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আসাদ আলী বলেন, আমি প্রথম বর্ষেই এসে ভোট দিতে পেরে খুবই আনন্দিত। ২০১৯ সালে ডাকসু নির্বাচন দেখেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে এসে প্রথমবারের মতো ডাকসু নির্বাচন পেয়েছি। ভোট দিয়ে এখন পর্যন্ত সবকিছু সুষ্ঠুই মনে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে একটি সুন্দর পরিবেশে সুষ্ঠু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।’

রোকেয়া হলের শিক্ষার্থী সাউদিয়া ইসলাম খান পাশা বলেন, ‘প্রথমবার ডাকসুর ভোট দিয়েছি। অনেকটা এমসিকিউ পরীক্ষার মতো লাগছিল। এ জন্য একটু ভয় কাজ করছিল। তবে ভোট দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিল।’

বহুল আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে। উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর ভোট হওয়ায় আলাদা উন্মাদনা বিরাজ করছে তাদের মধ্যে। জীবনের প্রথম ভোট দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী।

ডাকসু নির্বাচন ঘিরে রোমাঞ্চিত শিক্ষার্থীদের একজন মো. আশিকুল ইসলাম। তিনি অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। থাকেন স্যার এফ রহমান হলে। তার ভোটকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।

ভোট দেওয়ার পর আশিকুল বলেন, ‘সারারাত তো ঘুমাইনি আমি। সকালে হল থেকে বের হয়েছি ভোরে। ভোটকেন্দ্রের দিকে এসেছি সোয়া ৭টার দিকে। আমার রুমমেট, হলমেটদের সঙ্গে এসে লাইনে দাঁড়িয়ে গেছি। ভোট দিয়েছি।’

আশিকুলের মতো অনেক শিক্ষার্থী জীবনে প্রথমবার ভোট দেওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। তানজিলা তাসনিম নামে এক শিক্ষার্থী আঙুলে ভোটের চিহ্নের ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছেন, ‘যৌবনের প্রথম ভোট’।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে প্রথম কোনো ছাত্র সংসদ নির্বাচন। এর আগে ২০১৯ সালের নির্বাচনে কিছু অনিয়ম ও কঠিন পরিবেশ থাকায় শিক্ষার্থীরা ভালোভাবে ভোট দিতে পারেননি। সে কারণেই এবার শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উন্মাদনা বিরাজ করছে।

এই নির্বাচন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ কিছুদিন ধরে নানা আলোচনা চলছে।

ডাকসু ভোট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও যুক্তরাষ্ট্রের বার্ড কলেজের ফ্যাকাল্টি মেম্বার ফাহমিদুল হক বলেন, ‘এটাকে আমরা গণঅভ্যুত্থানের প্রাপ্তি বলতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আন্দোলন শুরু হয়েছিল, এখানেই প্রথম শিক্ষার্থী সংসদ নির্বাচন। এবারের ডাকসু নির্বাচন ৬ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সালের নির্বাচনে কিছু অনিয়ম হয়েছিল, এছাড়া তখন পরিবেশও রুদ্ধ ছিল। এবার সত্যিকারের একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে।’

একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেশের রাজনীতিতে হঠাৎ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো সেই প্রশ্নও উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছিল। প্রশ্নবিদ্ধ নির্বাচন ব্যবস্থায় তরুণদের অনেকেই দেশের নির্বাচন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

ফাহমিদুল হক বলেন, ‘জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা। ডাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের মাত্রাগত ও প্রকৃতিগত পার্থক্য রয়েছে। তবে দীর্ঘদিন নির্বাচনহীন থেকে, একটি পরিবর্তিত পরিবেশে প্রথম নির্বাচন যেহেতু, তাই ডাকসু-জাকসু-রাকসু নির্বাচনকে জাতীয় নির্বাচনের পূর্বরাগ বলা যায়।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আর রাজী বলেন, ‘এই দেশের মানুষ দীর্ঘদিন স্বাধীনভাবে তাদের মতপ্রকাশের সুযোগ পায়নি। ডাকসু তার শিক্ষার্থীদের জন্য স্বাধীন মতপ্রকাশের সুযোগ তৈরি করেছে। সুতরাং ছাত্রছাত্রীরাও খুশিমনে তাদের মতামত দিতে এগিয়ে এসেছেন। এই স্বাধীন মতপ্রকাশের সুযোগ বাংলাদেশের মানুষের জন্য অক্সিজেনের মতো। এই সুযোগ পেলে মানুষ স্বাভাবিকভাবে বাঁচে। তাই ডাকসুর এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। ডাকসু নির্বাচন নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘ডাকসুর মাধ্যমে ইলেকশনের ট্রেনে উঠে গেলো বাংলাদেশ।’ ভোট শুরুর পর তিনি আরও লিখেছেন, ‘এরপর চলে আসবে জাতীয় নির্বাচনের ট্রেন। সবাইকে নির্বাচন মোবারক।’

আরও পড়ুন

সাংবাদিক ও পর্যবেক্ষকদের ঢুকতে না দেয়ার অভিযোগ ফরহাদের

গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ-ভারতের যৌথ বৈঠক আজ 

তবে আলী আর রাজী বলেন, ‘ডাকসুর মাধ্যমে দেশ নির্বাচনের ট্রেনে উঠলো কি না, তা বলা মুশকিল। অনেকেই নির্বাচনী কর্মকাণ্ডকে ট্রেনের সঙ্গে তুলনা করেন, তবে সেই তুলনা পুরোপুরি যথাযথ নয়। তারপরও বলা যায়, ট্রেন এমনি এমনি চলে না। ট্র্যাক তৈরি রাখতে হয়, সিগন্যাল মেনে চলতে হয়, জ্বালানিও লাগে।’

‘পাশাপাশি যাত্রীরও কিছু দায়িত্ব থাকে। ভুল করে অনির্দিষ্ট স্টেশনে নেমে পড়া বা দুর্ঘটনার আশঙ্কা থাকে। ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে বসেছে—তবে সেই যাত্রা দেশের ট্রেনের মতোই অনিশ্চিত।’ যোগ করেন আলী আর রাজী।

কে

  • ডাকসু
  • ভোট
এ সম্পর্কিত আরও খবর
ঈদের নামাজ শেষে গণভোট নিয়ে যা বললেন জামায়াত আমির
ঈদের নামাজ শেষে গণভোট নিয়ে যা বললেন জামায়াত আমির
ভোটের দাগ মুছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
ভোটের দাগ মুছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
‘ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার’
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।