দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৯৯৬ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছরের মেয়াদি গঙ্গা নদীর পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) চুক্তিটি নবায়ন প্রসঙ্গে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) কর্মকর্তারা দিল্লিতে বৈঠকে বসেছেন।
বাংলাদেশের পক্ষ থেকে যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল নয়াদিল্লি সফরে রয়েছে। বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে গঙ্গা চুক্তির বাস্তবায়ন এবং নবায়ন প্রক্রিয়া। যৌথ নদী কমিশনের সূত্র জানিয়েছে, এ ধরনের বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হয় এবং এ সময় শুধুমাত্র চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো আলোচ্য হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে শুধুমাত্র গঙ্গার পানিবণ্টনের জন্যই ১৯৯৬ সালে চুক্তি হয়েছে। তিস্তা নদীর পানিবণ্টন এখনো সমাধান হয়নি, যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমন্বয়ের অভাবে বিলম্বিত।
বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে প্রতি বছর দুইবার যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরের মার্চে দিল্লিতে এরকম একটি বৈঠক হয়। গত ডিসেম্বরে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন বৈঠকেও গঙ্গা চুক্তির নবায়ন প্রসঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশে তখনকার পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন উল্লেখ করেছিলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন প্রক্রিয়া শুরু করার গুরুত্ব অত্যন্ত বেশি।
জে আই