দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেছেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন করছে বলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নাছির উদ্দীন বলেন, এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান হচ্ছে। শিক্ষার্থীরা আসছেন, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছে, যা আমাদের জন্য স্বস্তিদায়ক খবর।
চলমান বিতর্কে তিনি আরও বলেন, কয়েকজন শিক্ষকের আচরণে কিছু শিক্ষার্থী মর্মাহত হতে পারেন, তবে ছাত্রদলের বিরুদ্ধে ১০০ মিটার ব্যবধানে প্রচারণা চালানো বা লিফলেট বিতরণের অভিযোগ ভিত্তিহীন। উদাহরণস্বরূপ, মুজিব হলের ভোটকেন্দ্র থেকে ছাত্রদলের ভোটকেন্দ্র প্রায় ১৫০ মিটার দূরে অবস্থিত।
নাছির উদ্দীন অভিযোগ করেছেন, বিশেষ করে শিবিরপন্থী ভিপি ও জিএস প্রার্থীরা, যারা অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছেন এবং গণঅভ্যুত্থানের পর তাদের সত্যিকার পরিচয় উন্মোচিত হয়েছে, তারা এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে।
তিনি বলেন, ডাকসুর নির্বাচন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি শুভ সূচনা হবে এবং আমরা সার্বিক পরিস্থিতি আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারব।
জে আই