• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

দেশ টিভি ডেস্ক
  ০৯ জুলাই ২০২৩, ২১:১১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নুর
নুর

ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। এমন অভিযোগ করে শাহবাগ থানায় মামলার আবেদনের পর একই অভিযোগে আরেকটি মামলার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৯ জুলাই) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে এই আবেদন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-আইন সম্পদক, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিশান মাহমুদ।

এতে বলা হয়, গত ৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি বাংলাদেশ গণঅধিকার পরিষদ নামে তথাকথিত রাজনৈতিক দলের সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ওমরাহ করার কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গিয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হুমকিস্বরূপ বিধায় নুরুল হক নুর ওরফে ভিপি নুর দণ্ডবিধির ১২৩ক/১২৪ক/৫০৫ ধারার আওতায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে গণ্য হবে বিধায় তার বিরুদ্ধে উপরোক্ত ধারায় মামলা করতে আগ্রহী।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার দল থেকে বের হয়ে যাওয়া এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে নুরের টাকা নেওয়া অভিযোগ, নুরের সঙ্গে মোসাদের বৈঠক নিয়ে ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদানের দেওয়া নতুন তথ্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছেন নুর।

এর আগে একই অভিযোগে শুক্রবার শাহবাগ থানায় মামলার আবেদন করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে করা আবেদনে বলা হয়, মোসাদের এজেন্টের সঙ্গে বৈঠকের সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন ও প্রপাগান্ডা বলে নুরুল হক নুর তা বারবার উড়িয়ে দিলেও গত ২২ জুন ঢাকাস্থ ফিলিস্তিন দুতাবাসে রোহিঙ্গাদের জন্য ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) খাদ্য সহায়তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাংবাদিকদের অবহিত করেন, গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর মোসাদের সঙ্গে বৈঠক করেছেন বলে তারা জানতে পেরেছেন। মোসাদের সঙ্গে বৈঠক বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। যারা মোসাদের সঙ্গে বৈঠক করেন, তারা নেতা হতে পারেন না।

আবেদনে বলা হয়, ফিলিস্তিন রাষ্ট্রদূতের এহেন বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হলে ৮ জুলাই টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মেন্দি এন সাফাদি স্বীকার করেন যে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর দুবাইয়ের সিটি সেন্টারের স্টার বাক্স কফি শপে তিন ঘণ্টার বৈঠক করে বাংলাদেশের আগামী নির্বাচন জিততে আন্তর্জাতিক সহযোগিতার জন্য মেন্দি এন সাফাদির সাহায্য চান নূর।

নূর ক্ষমতায় এলে ইসরাইলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। ইহুদিদের সমর্থন পেতে নুরুল হক নুর ফিলিস্তিনের স্বাধীনতাকামী মানুষকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন, যা বাংলাদেশের জনগণের প্রতি অপমানজনক, অগ্রহণযোগ্য।

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আমলে নেওয়ার আগে সরকারের অনুমোদন নেওয়ার প্রয়োজন থাকায় নুরের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা করার অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিবের কাছে এ আবেদন করেনছে আইনজীবী মো. জিশান মাহমুদ।

গত শুক্রবার শাহবাগ থানায় নুরের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের অভিযোগের সর্বশেষ অবস্থা জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, অভিযোগটি এখনও আমরা যাচাই বাছাই করছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদনটি পাঠাবো।

  • নুর
  • রাষ্ট্রদ্রোহ
  • রাষ্ট্র
  • মামলা
  • সরকার
এ সম্পর্কিত আরও খবর
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
‘মার্কিন শ্রমনীতিতে পোশাক শিল্পে নেতিবাচক প্রভাবের আশঙ্কা’
‘ব্যাগেজ রুলের অপব্যবহারে বৈদেশিক মুদ্রা বঞ্চিত সরকার’
‘ব্যাগেজ রুলের অপব্যবহারে বৈদেশিক মুদ্রা বঞ্চিত সরকার’
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
থার্টিফার্স্ট নাইটে আতশবাজি না ফোটানোর অনুরোধ জয়ার
থার্টিফার্স্ট নাইটে আতশবাজি না ফোটানোর অনুরোধ জয়ার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।