দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে সোমবার দিবাগত রাত ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদলের জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
রিজভী বলেন, শেখ হাসিনা মনে করেছিলো বাধা দিলেই সব কিছু স্তব্ধ হয়ে যাবে। তারপরেও গণতন্ত্রের সংগ্রামকে ঠেকাতে পারেনি। জুলাই আন্দোলন সেই সংগ্রামের দিন।
এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের পতনের কৃতিত্ব এককভাবে কোন রাজনৈতিক দলের নয়। যেসব শহীদ জীবন দিয়েছেন- তাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।
কে