দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
মঙ্গলবার (১ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়।
এতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া কর্মসূচির ধারাবাহিকতায় থাকবে আলোচনা সভা, মানববন্ধন, প্রদর্শনী, রক্তদান কর্মসূচি এবং শহীদদের স্মরণে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন।
কে