দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিভিন্ন রাজনৈতিক দল, ও পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার জন্য লিয়াজোঁ কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আরিফুল ইসলাম আদীবকে কমিটির প্রধান করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দল, উদ্যোগ ও পক্ষের সঙ্গে আলাপ-আলোচনার জন্য জাতীয় নাগরিক পার্টি– এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামের অনুমোদনক্রমে রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে।
কমিটির সদস্যরা হলেন- নুসরাত তাবাসসুম, মাহবুব আলম, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অনিক রায়, মুহাম্মদ হাসান আলী, ফরিদুল হক, মাওলানা সানাউল্লাহ খান ও সাদ্দাম হোসেন।
/অ