দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আইন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টানাপোড়েনেই ঝুলে আছে সদ্য ঘোষিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ইশরাক হোসেনের শপথ। উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও ক্ষমতা হস্তান্তরে সরকারের একটি মহল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন ইশরাক হোসেন।
দেশ টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে খুব শিগগিরই শপথের বিষয়টি চূড়ান্ত করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
জানা গেছে, ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নেন বিএনপির মনোনীত প্রার্থী অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাপসসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ ভোট কারচুপির অভিযোগে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক হোসেন। দীর্ঘ আইনি লড়াই চালিয়ে ফ্যাসিস্ট সরকার বিদায়ের পর নিজের পক্ষে রায় পান তিনি।
ইশরাক হোসেন দেশ টিভিকে বলেন, ২৭ এপ্রিল তাকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এরপরও সরকারের একটি মহল ক্ষমতা হস্তান্তর নিয়ে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন তিনি।
আদালতের রায়ের বাস্তবায়নসহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন না হলে আবারও আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন।
এদিকে, ইশরাকের মেয়র হিসেবে মেয়াদকাল যাই হোক না কেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত বলে মনে করেন স্থানীয় সরকার ও সংস্কার কমিশনের অন্যতম সদস্য ড. তোফায়েল আহমেদ।
আরএ