দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রোববার (৪ মে) এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আমাদের সহযাত্রী, তাদের ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসঙ্গে তা প্রতিরোধ করব ইনশাআল্লাহ।
তিনি বলেন, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরোনো হোক কিংবা নব্য ফ্যাসিস্ট-কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।
ছাত্রশিবির সভাপতি এ ঘটনার সঙ্গে জড়িতদের সন্ত্রাসী আখ্যা দিয়ে অবিলম্বে তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
/অ