দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ডাকা হেফাজতে ইসলামের মহাসমাবেশ শুরু হয়েছে।
শনিবার (৩ মে) হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশে ঢল নেমেছে। ইতোমধ্যে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের নেতারা মহাসমাবেশ স্থলে পৌঁছেছেন বলে জানা গেছে।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ্ বাবুনগরীর সভাপতিত্বে হেফাজতের শীর্ষ নেতারাসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম মহাসমাবেশে বক্তব্য রাখবেন। সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া এ মহাসমাবেশ চলবে দুপুর ১টা পর্যন্ত।
দলটির পক্ষ থেকে দল-মত-নির্বিশেষে সাধারণ মানুষসহ সব পেশাজীবীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
হেফাজতের চার দফা দাবি-
১. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা।
২. সংবিধানে বহুত্বদের পরিবর্তে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করতে হবে।
৩. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ডসহ সব গণহত্যার বিচার করতে হবে।
৪. ফিলিস্তিন ও ভারতে ‘মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধে’ সরকারকে ভূমিকা রাখতে হবে।
/অ