দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সমাবেশ করেছে শ্রমিকদল। বৃহস্পতিবার (১ মে) নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শ্রমিকদল আয়োজিত ওই সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রায় কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস এবং সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবিরের নেতৃত্বে একটি মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল থেকে অংশ নেয় জিল্লু, হৃদয়, হাবিব, সোহাগ, সেতু,মারুফ, সাফায়েত, নোমান, শান্ত, মানিক, রনি, হিমেল, আকাশ, সাইদ, নিলয়, সিফাত, তামিম, বাপ্পি, মারুফ, উদয়,বিজয়, তাসরিফ, ত্বোহা, দোলন, জয়, আব্দুল্লাহ সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।
এফএইচ/