দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন আর হবে না। যেকোনো প্রক্রিয়ায় এ ধরনের ফলাফলের জন্য চেষ্টা করবে সরকার।
সোমবার (২৬ জুন) দুপুরে বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেন, ঈদের পরে আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কি না তা নিশ্চিত নয়। আবার, রাজপথে দেশের মানুষ নামবে না তাও বলা যাচ্ছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
এদিকে আওয়ামী লীগ দল ও জান বাঁচাতে যেকোনো ভাবেই ক্ষমতায় থাকতে চাইবে। আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশিরা আরো চাপ দেবে এবং সরকার তার কতটা সহ্য করতে পারে। সরকার এক ধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা এক ধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা এক ধরনের চেষ্টা করবে।
তিনি বলেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট গণমাধ্যমের ওপর করতে চাপ সৃষ্টি করছে।
এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন।