দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রতীক পেয়ে প্রচারণা শুরু করেছেন ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকারপ্রার্থী মোহাম্মদ এ আরাফাত।
সোমবার (২৬ জুন) বিকেলে রাজধানীর কড়াইলের এরশাদ স্কুল মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেন তিনি। এর আগে দুপুরে ইসি থেকে আ.লীগের দলীয় নির্বাচনী প্রতীক নৌকা পেয়েছেন তিনি।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচিসহ মহানগর উত্তর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন। এসময় নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চাইতে দেখা যায়।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে এ আসনটি শূন্য হয়।