দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
যারাই গুম-খুনের সঙ্গে জড়িত তাদেরকে এই সরকারের আমলেই বিচার করা হবে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেছেন, আমাদের সবাইকে একটা বিষয়ে একমত থাকতে হবে। হাসিনা ও হাসিনার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত বিশ্রামের সুযোগ নেই।
শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিষয়ে মাহফুজ আলম বলেন, শেখ হাসিনা এখনও ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এখনও লক্ষাধিক আওয়ামী সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে ভারত।
তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আমরা কোনোভাবেই দাঁড়াতে দিবো না। এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি কেবলই গণমানুষের শত্রু, বাংলাদেশের শত্রু বলে মনে রাখতে হবে।
আওয়ামী লীগের ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, যদি কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে, তবে এদেশে আরও জুডিশিয়াল কিলিং হবে। সুতরাং এদের বিচার না হওয়া পর্যন্ত বিশ্রামের সুযোগ নেই।
আরএ