দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’–এর আত্মপ্রকাশের ঘোষণা আসবে শুক্রবার (বিকেলে)। এই আত্মপ্রকাশকে ঘিরে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মানিক মিয়া অ্যাভিনিউ। জড়ো হচ্ছেন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে তারা উচ্ছ্বাস করছেন।
তাদের কেউ এসেছেন রংপুর থেকে, কেউ এসেছেন খুলনা থেকে। বেলা তিনটা পর্যন্ত নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মিছিল দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউতে।
নেতাকর্মীরা জানিয়েছেন দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নতুন দল আত্মপ্রকাশের ঘোষণা আসবে।
এদিকে আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে।
আয়োজনে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি নামে তরুণদের নতুন এই দলের নাম হয়।
এফএইচ/