দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। তাকে বহনের জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠাচ্ছেন কাতারের আমির তামিম বিন হাম্মাদ আল থানি। এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সোমবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা আছে।
সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন এ কথা জানান।
জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যদি সবকিছু ঠিক থাকে, মঙ্গলবার রাত দশটায় কাতার এয়ার-অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।’
তিনি জানান, লন্ডনে বিমানবন্দরে পৌঁছার পর সেখান থেকে তাকে সরাসরি হাসপাতালে নেওয়া হবে তাকে। এরপর তার চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
বিএনপির এই স্থানীয় কমিটির সদস্য আরও বলেন, ‘লন্ডনে পৌঁছানোর পর তাঁকে অভ্যর্থনা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছেলে তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। তারাই তাকে লন্ডন ক্লিনিক নামে একটি পুরানো হাসপাতালে নিয়ে যাবেন এবং ভর্তি করাবেন। এরপর সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন। সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা চলবে।
এদিকে ঢাকা থেকে খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকদের পাশাপাশি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান যাবেন বলে জানান জাহিদ হোসেন।
এদিকে খালেদা জিয়াকে বহনের জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলেও জানান তিনি।
খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের ৬ চিকিৎসক ও তার কর্মকর্তাসহ আরও অনেকে যাচ্ছেন বলে জানান ডা. জাহিদ হোসেন।
এফএইচ/