দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুজিববাদী সংবিধান বাঁচানোর চেষ্টাকে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার অংশ হিসেবে বর্ণনা করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
নিজের ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব এবং সাংবাদিক ও লেখক মারুফ কামাল খানের একটি লেখা শেয়ার করে আসিফ মাহমুদ লেখেন, ‘দুঃখজনক! মুজিববাদী সংবিধান বাঁচানোর চেষ্টাটাও পক্ষান্তরে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার চেষ্টারই অংশ।’
যে পোস্টটি তিনি শেয়ার করেছেন সেখানে সাংবাদিক মারুফ কামাল খান লিখেন, ‘রাজনীতি তো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছি অনেক কাল ধরেই। আমি কখনো বিএনপির প্রতি সহানুভূতিশীল একজন আওয়ামী লীগারও দেখিনি। এখন আওয়ামী লীগের প্রতি পরম সহানুভূতিশীল বহু বিএনপি দেখতে পাচ্ছি চারদিকেই। এখন বুঝতে পারছি, টানা ষোলোটা বছর ধরে আমাদেরকে কেন এতোটা নির্যাতন ভোগ করতে হলো। বুঝতে পারছি, কেন বিএনপির সব আন্দোলনই শেষ অব্দি ব্যর্থ হতো। বুঝতে পারছি, কেন ওরা এতো নির্বিঘ্নে ষোলোটা বছর ধরে রাজ্যপাট চালাতে পেরেছে। বুঝতে পারছি, কেবল পুলিশ, প্রশাসন ও সন্ত্রাসীরা নয়, ওদের ক্ষমতার উৎস তো বিরোধী শিবিরেও ছিল।’
কে