দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘আকিদাগত বিষয়গুলি নিজের দলে চর্চা করুন, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে বিশ্বের সকল মুসলমান সর্বদলীয় ঐক্য গড়ে তুলি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের পথচলা শুরু হয়েছে।
অভিষেক উপলক্ষে শুক্রবার (১৮ অক্টোবর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি, বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ার।
প্রধান আলোচক ছিলেন কবি ও গবেষক মাহামুদুল হাসান নিজামী।
এতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. আলমগীর হোসেন।
এছাড়া স্বাধীনতা পার্টির সভাপতি খান মজলিস, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিএম এরশাদ এবং মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু বক্তব্য রাখেন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সিনিয়র সহ-সভাপতি এইচ. এম. আবু তাহের।
কে