দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড হচ্ছেন তারেক রহমান। তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে।
শনিবার (১৯ অক্টোবর) সকালে নোয়াখালী সেনবাগ উপজেলা ছাতার পাইয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, এমন ভোট দিন যাতে করে ‘মৃত মানুষ’ ভোট দিতে না পারে। এসময় নির্বাচনের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণার দাবি জানাই।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং স্বাধীনতা এনেছেন শহীদ জিয়া। বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত করিয়েছেন জিয়াউর রহমান। ইন্দিরা গান্ধীর অনুরোধে শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিয়েছেন শহীদ জিয়া। আর জিয়াউর রহমানের হত্যার ষড়যন্ত্রকারী ছিলেন শেখ হাসিনা।
ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউছুফ মজুমদার, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রহমান চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, পৌর বিএনপির আহবায়ক আব্দুল হান্নান লিটন ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল।
কে