• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

‘অপপ্রচারের বৃত্ত থেকে বেরিয়ে মানুষ জামায়াতকে নিয়ে নতুন করে ভাবছে’

নিজস্ব প্রতিবেদক
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

রুকনরাই জামায়াতের মূল প্রাণশক্তি ও এসেট; তাই নিরবিচ্ছিন্ন দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং বেশি বেশি ভালো কাজ করে দেশ-জাতির মুক্তি ও কল্যাণের জন্য নিজেদেরকে সময়ের সাহসী সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর মিরপুরের প্রিন্স চাইনিজ রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর, কাফরুল, পল্লবী ও গুলশান জোন যৌথ আয়োজিত এক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের পরিচালনায় অনুষ্ঠিত সদস্য সম্মেলনে পবিত্র কালামে হাকীম থেকে দারশ পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. মাওলানা আবুল ইহসান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও পল্লবী অঞ্চল পরিচালক নাসির উদ্দীন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন ও মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, একটি সফল আন্দোলন ও গণবিপ্লবের মাধ্যমে গত ৫ আগস্ট দেশ স্বৈরাচার, ফ্যাসিবাদ ও অপশাসন-দুঃশাসনমুক্ত হয়েছে। ফলে জনগণের মধ্যে নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে। আর এই আন্দোলনে ছাত্র-জনতার সাথে জামায়াতে ইসলামীও ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক শক্তি ও দেশের সকল শ্রেণি-পেশার মানুষ এই ঐতিহাসিক বিজয়ের অংশীদার। আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে জামায়াতের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি আগের তুলনায় অনেক বেড়েছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, অপপ্রচার ও ভুল বুঝাবুঝির বৃত্ত থেকে বেড়িয়ে এসে মানুষ জামায়াতকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। তাই ইসলামী আন্দোলনের শপথের কর্মীদের হীনমন্যতার কোনো সুযোগ নেই। তিনি দেশ ও জাতির মুক্তির জন্য রুকনসহ সকল স্তরের জনশক্তিকে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, জামায়াত দেশে একটি ন্যায়-ইনসাফভিত্তিক কুরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন নিরবিচ্ছিন্নভাবে আন্দোলন করে যাচ্ছে। তাই দেশে একটি সফল বিপ্লব ও দেশ চালানোর জন্য যোগ্য, প্রজ্ঞাবান ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন জনশক্তি তৈরির কোনো বিকল্প নেই। যার যতটুকু সুযোগ ও সক্ষমতা রয়েছে, তা-ই যথাযথভাবে কাজে লাগিয়ে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। তিনি দ্বীন প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তাহলে বিজয় অনিবার্য হয়ে উঠবে।

সেলিম উদ্দিন বলেন, জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে গণমানুষের কল্যাণ ও মুক্তি। বিষয়টি মানুষকে বোঝাতে পারলেই তারা জামায়াতের দাওয়াত গ্রহণ করবে। এক্ষেত্রে জোর- জবরদস্তির কোনো সুযোগ নেই। শুধু আল্লাহকে রাজী-খুশী করার জন্যই আমাদেরকে দ্বীনে হক্বের পথে বিরামহীনভাবে কাজ করতে হবে।

আরএ

  • সেলিম উদ্দিন
  • জামায়াতে ইসলামী
এ সম্পর্কিত আরও খবর
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
যারা চুরি-লুণ্ঠন করেছে তাদের বিচার হতে হবে: জামায়াত আমির
সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন
সাদিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন
গাইবান্ধায় জামায়াতের মিছিলে হামলার অভিযোগ 
গাইবান্ধায় জামায়াতের মিছিলে হামলার অভিযোগ 
শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
শেরপুরের নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।