দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলায় কর্মী নিহতের ঘটনায় শোকবার্তা ও প্রতিবাদলিপি দিয়েছে ছাত্রলীগ।
বুধবার (১৭ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসী হামলায় মো. সবুজ আলী (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখা) নিহত হয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। বাংলাদেশ ছাত্রলীগ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে।
একই সঙ্গে, বাংলাদেশ ছাত্রলীগ বিএনপি-জামায়াত-শিবিরের দেশব্যাপী তাণ্ডবের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার দাবি জানাচ্ছে।’
কে