• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

সরকার ফিলিস্তিনের পক্ষে দেখাতেই ছাত্রলীগ মাঠে: চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক
  ১০ মে ২০২৪, ১৮:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বর্তমান সরকার ফিলিস্তিনের পক্ষে আছে এটা দেখানোর জন্যই ছাত্রলীগকে মাঠে নামিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১০ মে) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তনে ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের মজলুম জনতার পক্ষে লড়াই করার জন্য যোদ্ধাদের তালিকা করতে হবে। তালিকা তৈরি করে তাদেরকে বিশ্ব সন্ত্রাসী ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রেরণের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, এতে সরকার আন্তরিক না হলে জনতা স্পষ্ট ধরে নেবে এ সরকার উপরে ফিলিস্তিনের জন্য মায়াকান্না করে। আর ভেতরে ভেতরে ইসরায়েলের পক্ষের শক্তি হিসেবে কাজ করছে।

চরমোনাই পীর অভিযোগ করে বলেন, সরকার ফিলিস্তিনের পক্ষে আছে এটা দেখানোর জন্য ছাত্রলীগকে মাঠে নামিয়েছে, অপরদিকে পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল তুলে দিয়ে তলে তলে সম্পর্ক স্থাপন করেছে।

এ সময় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে আগামী শুক্রবার (১৭ মে) সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

আরও বক্তব্য রাখেন- ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ডা. শহীদুল ইসলাম, ইলিয়াস হাসান, অধ্যাপক বাকি বিল্লাহ, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, কেএম শরীয়াতুল্লাহ, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, হাফেজ শাহাদাত হোসাইন, শফিকুল ইসলাম, শওকত উসমান, সাইফ মুহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। বর্বর ইসরায়েল চাপিয়ে দেওয়া একটি জারজ রাষ্ট্র। তাই ইসরায়েলি পণ্য বয়কট নয়, আমদানি বন্ধ করতে হবে। বাংলাদেশের বাজারে ইসরায়েল ও তাদের দোসর ভারতের পণ্য নিষিদ্ধ করতে হবে।

তিনি বলেন, দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল শুধু আজকেই নয় বরং তারা ১৯৪৮ সাল থেকেই ফিলিস্তিনের মুসলমানদের ওপরে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আসছে। এই হামলায় কয়েক লাখ মানুষকে তারা শহীদ করেছে। বিশেষ করে গত ৭ মাসে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যে ধ্বংসযজ্ঞ শুরু করেছে তা অকল্পনীয়। এই ক’মাসেই প্রায় ৪০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু, যা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

ফয়জুল করীম বলেন, ইসরায়েলের বর্বর হামলায় স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, গির্জাসহ কোনো স্থাপনা বাদ যাচ্ছে না। এই গণহত্যার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। একইসঙ্গে অবিলম্বে গাজায় ইসরায়েলি এই বর্বর হামলা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ, আন্তজার্তিক সংস্থা এবং মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলনের নায়েবে আমীর বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে ভারতের গোলামী করছে। সীমান্তে প্রতিদিন বাংলাদেশের নিরীহ আদম সন্তান হত্যা করছে। অথচ বাংলাদেশ সরকার প্রতিবাদটুকু করার সাহসও করছে না।

তিনি বলেন, উগ্রবাদীরা ফরিদপুরের মধুখালীতে দুই সহোদর ভাইকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। দীর্ঘ সময় পার হলেও এখনও খুনিরা ধরাছোঁয়ার বাইরে। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হলে শিগগিরই ফরিদপুরে বিশাল গণসমাবেশের মাধ্যমে গণবিস্ফোরণ ঘটানো হবে।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড়, বিজয়নগর হয়ে পুনরায় পল্টন মোড়ে এসে মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

ডিপি/

  • চরমোনাই পীর
  • ইসলামী আন্দোলন
  • মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম
  • ফিলিস্তিন
এ সম্পর্কিত আরও খবর
আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল: পীর সাহেব চরমোনাই
আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল: পীর সাহেব চরমোনাই
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৮ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৮ ফিলিস্তিনি
চরমোনাই পীরের মাহফিলে লাখো ভক্তের ঢল
চরমোনাই পীরের মাহফিলে লাখো ভক্তের ঢল
ইসরায়েলের গুলিতে রোনালদো হতে চাওয়া ফিলিস্তিনি কিশোর নিহত
ইসরায়েলের গুলিতে রোনালদো হতে চাওয়া ফিলিস্তিনি কিশোর নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।