দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মনজুরুল আহসান খানকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ছয় মাসের জন্য দলীয় সদস্যপদ স্থগিত করা হয়েছে দলটির সাবেক এই সভাপতির। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
দলের কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় পার্টির শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য গঠনতন্ত্র অনুযায়ী মনজুরুল আহসান খানকে উপদেষ্টার পদ থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তার সদস্য পদ আগামী ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। সদস্য পদ স্থগিত থাকাকালীন তার কার্যকলাপ সম্পর্কে নতুন কোনো অভিযোগ উত্থাপিত হলে সেক্ষেত্রে পুনরায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় পার্টির শৃঙ্খলা, রীতিনীতি ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে বর্তমান কেন্দ্রীয় কমিটির সমালোচনা করে মনজুরুল আহসান বলেন, ‘বর্তমান সিপিবির নেতৃত্বে রয়েছে একটা সুবিধাবাদী গোষ্ঠী। এরা অতীতেও কোনো আন্দোলন করেনি, বর্তমানেও করে না।
এফএইচ