দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান রাষ্ট্রীয় নয় বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে হজে গেছেন বলে নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল ইসলাম খান।
শুক্রবার (১৭ মে) রাজধানীর হোটেল অরনেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে, বিভিন্ন গণমাধ্যমে খবর বের হয়- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান রাষ্ট্রীয় অর্থায়নে হজে যাচ্ছেন।
এ প্রসঙ্গে ধর্মমন্ত্রী ফরিদুল ইসলাম খান বলেন, রাষ্ট্রীয়ভাবে কাউকে হজে পাঠানোর সুযোগ নেই। মনজুরুল আহসান খান হজে যেতে চান; সেজন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। এরপর সেই আবেদন বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী প্রদত্ত খরচে তিনি হজে গেছেন। ধর্ম মন্ত্রণালয় তাকে হজে পাঠায়নি।
অনুষ্ঠানে শেখ হাসিনার সাফল্য তুলে ধরে তিনি বলেন, বিগত দেড় দশকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতিকে যা দিয়েছেন, তা নিঃসন্দেহে মাইলফলক। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। এটা অনেক বড় অর্জন।
সার্ক কালচারাল ফোরামের সভাপতি এটিএম মমতাজুল করিম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, অতিরিক্ত সচিব আব্দুস সাত্তার শেখ, মিতু গ্রুপের চেয়ারম্যান মো. মশিউর রহমান চৌধুরী, সুতাকথন নারী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী প্রমুখ বক্তব্য প্রদান করেন।
ডিপি/