দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। কিন্তু কেন হঠাৎ এই সাক্ষাৎ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে মঈন খানের সঙ্গে দেখা হওয়ায় আনন্দ প্রকাশ করেছে দূতাবাস।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।
সেখানে লেখা হয়, ‘বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’
https://publish.twitter.com/?url=https://twitter.com/usembassydhaka/status/1757002504598913441#
এফএইচ