দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, সরকারকে বলতে চাই, আপনারা যদি নির্বাচন করতে চান, তাহলে নির্বাচনের নামে তামাশা বন্ধ করেন। নির্বাচন নামে নাটকের মাধ্যমে এ দেশের মানুষের অর্থ ধ্বংস করবেন, দেশকে ধ্বংস করবেন, এটা আমরা মানি না।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে শিক্ষা কারিকুলাম পরিবর্তন ও নির্বাচন বাতিলের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, আমার মনে হয়, আগামী ৭ জানুয়ারি দেশের ১২টা বাজার অ্যালার্ম বেজে উঠবে। দেশে ভোট দেওয়া লাগবে না, নির্বাচনের আগেই ভোট দেওয়ার পরিস্থিতি চলছে। আবার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দেওয়া লাগবে না, অটো পাস হয়ে যাবে। তার মানে জনগণের ইচ্ছার বিরুদ্ধে পরিকল্পিতভাবে এ দেশের মানুষকে ধ্বংস করার পাঁয়তারা চলছে। এ ধরনের শিক্ষাক্রম আমরা বাতিল চাই।
সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। নাইটিঙ্গেল মোড় হয়ে বায়তুল মোকাররমের সামনে এসে মিছিলটি শেষ হওয়ার কথা থাকলেও বায়তুল মোকাররমের উত্তর গেটে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখানেই মিছিল শেষ করা হয়।
এও