দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২৮ তারিখ লাল কার্ড খেয়ে বিএনপি বিদায় নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি ও জামায়াতের সঙ্গে এখন জনগণ নেই।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রা সমাবেশে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ৭০ শতাংশ লোক দাঁড়িয়ে আছে, ১৮৯৬ জন খেলোয়াড় প্রস্তুত। ৭ জানুয়ারি তারা খেলবে নাশকতা ও দুর্নীতির বিরুদ্ধে। সেদিন খেলা হবে, ফাইনাল খেলা হবে।
ট্রেনে আগুন দেওয়ার ঘটনাকে ইসরায়েলের হামলার সঙ্গে তুলনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে গণহত্যা ও শিশুহত্যা চালাচ্ছে, সেই একই দৃশ্য আজ আমরা দেখেছি। ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে একমাত্র আমরাই বলেছি। কিন্তু বিএনপি-জামায়াত এ ব্যাপারে কিছু বলেনি। তারা এ ইস্যুতে চুপ ছিল।
নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সামনে আছে ভালো দিন, নৌকা মার্কায় ভোট দিন। সকালে ঘুম থেকে উঠে কুরআন শরিফ পড়ে যিনি দিন শুরু করেন, তিনি হলেন শেখ হাসিনা। তিনি ইসরায়েলের বিরুদ্ধে বলেছেন- নারী হত্যা বন্ধ করো, শিশু হত্যা বন্ধ করো।
লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) ভুয়া। তারা বিএনপির দোসর।
আরএ