দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি যে কাজগুলো করছে তাতে আমেরিকা সন্তুষ্ট না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবিতে বিএনপি যে কাজগুলো করছে আমেরিকা তাতে সন্তুষ্ট না বলে জানান আব্দুল মোমেন। কারণ আমেরিকা জ্বালাও-পোড়াও চায় না।
তিনি বলেন, আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। আমাদের সঙ্গে তাদের মানসিকভাবে কোনো তফাৎ নেই।
নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ আছে কিনা এমন প্রশ্নে আব্দুল মোমেন বলেন, আমরা একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। বহির্বিশ্ব চায় একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আর তাদের সঙ্গে যোগ দিয়েছি আমরা। আমরাও চাই ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আমাদের কোনো চাপ নেই আমরা আমাদের নিজেদের চাপে আছি। নির্বাচন ফেয়ার করা আমাদের চ্যালেঞ্জ।
এফএইচ