দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবির পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। কারণ, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে, এটা কেউই বিশ্বাস করেন না।’
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে পানির ট্যাংকির মোড়ে এক সমাবেশে নুরুল হক এসব কথা বলেন।
নুরুল হক বলেন, ‘আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন দেবে, তা কেউ বিশ্বাস করে না। সরকারের সুযোগ এসেছিল, তারা নিজেদের সততার প্রমাণ দিতে পারেনি। এ কারণে দাবি করছি নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন হবে না। এ দাবির পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।’
তিনি আরও বলেন, ‘পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিরোধী নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, ককটেল নিক্ষেপ, গ্রেপ্তার এবং তাদের পরিবারের সদস্যদের হেনস্তা করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরা। এভাবে যদি চলে, তাহলে দেশের গন্তব্য কোথায়।’
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘সরকার এত বছর ক্ষমতায় থেকে দেশের চিকিৎসা খাতের উন্নয়ন করতে পারেনি। এখনও চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে হয়। সরকার এত বছর ক্ষমতায় থেকে বেকারদের কর্মসংস্থান করতে পারেনি। উচ্চশিক্ষিত ছেলে-মেয়েদের চাকরি খুঁজতে হচ্ছে।’
এর আগে তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। মিছিলটি পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড়, নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়।
এ সমাবেশ সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবদুজ জাহের। এসময় উপস্থিত ছিলেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম, ফাতিমা তাসনিম, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, রবিউল হাসান, জিলু খান প্রমুখ।
টি