দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা রিটার্নিং অফিসার।
এদিন ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপির মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়। জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।
এর আগে ২ ডিসেম্বর রংপুর-৩ আসনেও জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রংপুর জেলা রিটার্নিং অফিসার।
এইউ