দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারকে অবিলম্বে পদত্যাগ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফিসিল বাতিল করে নির্বাচনি পরিবেশ তৈরির জন্য সংলাপের আহ্বান জানিয়েছেন বিএনপিপন্থী পেশাজীবী নেতারা।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) এক সমাবেশে বক্তারা এ আহ্বান জানান। নির্বিচারে পেশাজীবীদের গ্রেপ্তার ও নির্যাতন বন্ধ, একতরফা নির্বাচনের তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে এই সমাবেশের আয়োজন করে বিএসপিপি। পরে একটি মিছিল বের করেন পেশাজীবী নেতারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম বলেন, বাংলাদেশে ২০১৪ ও ২০১৮ সালে প্রহসনের নির্বাচন হয়েছে। দেশের মানুষ কখনোই সে ধরনের নির্বাচন চায় না। জনগণ চায় গণতন্ত্র ফিরিয়ে আনতে। তারা চায় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এই দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেক রাজনীতিবিদ ও পেশাজীবী, শিক্ষককে কারাগারে রাখা হয়েছে।
তিনি বলেন, অবিলম্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। নতুন তফসিল ঘোষণা করতে হবে। যে নির্বাচনে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। জনগণের আকাঙ্খা পূরণ করতে হবে।
সভাপতির বক্তব্যে সাংবাদিক রুহুল আমিন গাজী বলেন, আজকে পেশাজীবীদের নানাভাবে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। কারণ আমরা জনগণের পক্ষে ও গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে কথা বলি। আপনারা পেশাজীবীদের গ্রেফতার করবেন আবার নির্বাচন করবেন। এটা ভুলে যান যে দেশে ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন আর হবে। সুতরাং নির্বাচনের তফসিল বাতিল করুন। আলোচনার মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি করে নির্বাচনের ব্যবস্থা করুন। অবিলম্বে তফসিল পেছান। একই সঙ্গে পেশাজীবীদের ওপর হামলাসহ নির্যাতন বন্ধ করুন।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাব এর সভাপতি প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম রিজু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক শামসুল আলম ও অধ্যাপক মো. কামরুল আহসান, এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) কৃষিবিদ রাশিদুল হাসান হারুন ও ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. এমএ সেলিম, ডা. শহিদ হাসান, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. মো. মেহেদী হাসান, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।
সমাবেশে পেশাজীবীদের হয়রানি বন্ধ করে অবিলম্বে গ্রেপ্তারকৃত বিরোধীদলীয় নেতার্কর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনী পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে দ্বাদশ সংসদের ঘোষিত তফসিল বাতিলের আহ্বান জানান বিএসপিপির সদস্য সচিব কাদের গণি চৌধুরী।
এও